দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে তুলনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ যথাক্রমে অবরোহ ও আরোহ অনুমান নির্দেশ করে। নিচে অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে তুলনা করা হলো- ১. যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে 'আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অন্যদিকে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে। ২. অবরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা আশ্রয়বাক্যের সমব্যাপক হয়। অন্যদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়। ৩. অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। অন্যদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয় না। ৪. অবরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অর্থাৎ আকারগত সত্যতা প্রতিষ্ঠা করাই অবরোহ অনুমানের প্রধান উদ্দেশ্য। অন্যদিকে, আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠাই লক্ষ্য থাকে। পরিশেষে বলা যায়, অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে অনেক দিক থেকে এদের মধ্যে সম্পর্কও রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে তুলনা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর