উদ্দীপকে শফিক দম্পতির ভাবনায় যুক্তিবিদ্যার যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শফিক দম্পতির চিন্তায় যুক্তিবিদ্যার অনুমান প্রকাশ পেয়েছে। যুক্তিবিদ্যায় সাধারণত জানা বিষয় থেকে অজানা বিষয়ে উত্তরণের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান, জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায়। আমাদের ইন্দ্রিয়ের সীমা অতি সীমিত। বস্তুজগতে খুব কম অংশই ইন্দ্রিয়ের মাধ্যমে জানা যায়। অথচ অনন্ত বিস্তৃত এ বস্তুজগৎ এক বিশাল জ্ঞানভান্ডার যার প্রায় সবটুকুই থেকে যায় আমাদের জ্ঞানের বাইরে। এই জ্ঞানের রাজ্যে অনুমান বড় ভূমিকা পালন করে। যুক্তিবিদ্যায় অনুমান ব্যতীত যুক্তি গঠন করা যায় না। উদ্দীপকে শফিক দম্পতির চিন্তায় যা এসেছে তা হলো অনুমান। ঘরের দরজা খোলা, মালামাল এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে থাকা ইত্যাদি দেখে এবং এ পরিস্থিতির সরাসরি কোনো প্রমাণ বা চোরকে না দেখেও তারা পর্যবেক্ষণ ও পূর্ব অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্তে পৌঁছান যে, এটি চোরের কাজ। এভাবে দৃশ্যমান তথ্যের ভিত্তিতে একটি সম্ভাব্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো অনুমানের উৎকৃষ্ট উদাহরণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শফিক দম্পতির ভাবনায় যুক্তিবিদ্যার যে বিষয়টি প্রকাশ পেয়েছে …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর