দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর যুক্তি কোন কোন দিক থেকে পৃথক? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ অবরোহ অনুমান এবং দৃশ্যকল্প-২ আরোহ অনুমানের দৃষ্টান্ত। তাই উভয় অনুমান স্বরূপ বা বৈশিষ্ট্যগত দিক থেকে পারস্পরিকভাবে পৃথক। দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানকে ইঙ্গিত করে। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক অথবা সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। এখানে সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক হতে পারে কিন্তু কোনোভাবেই সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারে না। অপরপক্ষে, দৃশ্যকল্প-২ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। কারণ যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে। অবরোহ ও আরোহ অনুমান বিভিন্ন দিক থেকে ভিন্ন। অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হলেও আরোহ অনুমানে সব সময় একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। আরোহ অনুমান সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হলেও অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। অবরোহ অনুমানে আকারগত সত্যতাকে প্রাধান্য দেওয়া হলেও আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে প্রাধান্য দেওয়া হয়। পরিশেষে বলা যায়, অবরোহ অনুমান ও আরোহ অনুমানের যুক্তি প্রক্রিয়া পরস্পর থেকে ভিন্ন। এ কারণে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ যুক্তি প্রক্রিয়া পরস্পর থেকে পৃথক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর যুক্তি কোন কোন দিক থেকে পৃথক? বিশ্লেষণ…
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর