যুক্তি-১ এ প্রতিফলিত অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের যুক্তি-১-এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটি হলো অবরোহ অনুমান। এই প্রকার অনুমান এক বা একাধিক আশ্রয়বাক্য থাকে। আর এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। তাই বলা যায়, যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে তাই আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। উদ্দীপকের 'যুক্তি-১'-এসব দার্শনিক হন উদার' এবং 'সক্রেটিস হন দার্শনিক'- এই দুটি আশ্রয়বাক্য থেকে অতএব, 'সক্রেটিস হন উদার' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ, এখানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই যুক্তি-১-এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক বা আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। এই প্রকার অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এ প্রতিফলিত অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর