শেয়ারFacebookWhatsApp

যুক্তি-১ ও যুক্তি-২ এর অনুমান প্রক্রিয়ার পার্থক্য বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের 'যুক্তি-১' এর মাধ্যমে অবরোহ অনুমান এবং 'যুক্তি-২'-এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। উদ্দীপকের 'যুক্তি-১'-এ 'সব দার্শনিক হন উদার' এবং 'সক্রেটিস হন দার্শনিক'- এই দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অতএব 'সক্রেটিস হন উদার' এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই যুক্তি-১ এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত এর আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। তাই এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক বা আশ্রয়বাক্যের সমব্যাপক হয় কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অপরপক্ষে, 'যুক্তি-২'-এ সক্রেটিস, প্লেটো, রাসেল প্রভৃতি বিশেষ বিশেষ দার্শনিকের উদারতার অভিজ্ঞতার ভিত্তিতে 'সব দার্শনিক হন উদার' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'যুক্তি-২'-এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে সাধারণত বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। তাই আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত একাধিক বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে অনুমিত হয়। আরোহ অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সব সময় অনিবার্য সম্পর্ক থাকে না। আরোহ অনুমান কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তের নিশ্চয়তার দাবি করতে পারে না। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তি-১ ও যুক্তি-২ এর অনুমান প্রক্রিয়ার পার্থক্য বিশ্লেষণ করো।

উদ্দীপক

যুক্তি-১: সব দার্শনিক হন উদারসক্রেটিস হন দার্শনিক।অতএব, সক্রেটিস হন উদার। যুক্তি-২: সক্রেটিস হন উদারপ্লেটো হন উদার।রাসেল হন উদার।অতএব, সব দার্শনিক হন উদার।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

আরোহ অনুমান যেসব বিষয়ের ওপর নির্ভর করে গড়ে ওঠে সেগুলোকে আরোহের ভিত্তি বলে।

উত্তর

কোনো জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে যখন কোনো অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন তাকে অনুমান বলে। অনুমান হলো তাই জ্ঞাত থেকে অজ্ঞাতে গমনের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া একটি মানসিক প্রক্রিয়া। কেননা অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তি। তাই বলা যায়, 'অনুমান একটি মানসিক প্রক্রিয়া'।

উত্তর

উদ্দীপকের যুক্তি-১-এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটি হলো অবরোহ অনুমান। এই প্রকার অনুমান এক বা একাধিক আশ্রয়বাক্য থাকে। আর এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। তাই বলা যায়, যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে তাই আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। উদ্দীপকের 'যুক্তি-১'-এসব দার্শনিক হন উদার' এবং 'সক্রেটিস হন দার্শনিক'- এই দুটি আশ্রয়বাক্য থেকে অতএব, 'সক্রেটিস হন উদার' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ, এখানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই যুক্তি-১-এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক বা আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। এই প্রকার অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।

উত্তর

উদ্দীপকের 'যুক্তি-১' এর মাধ্যমে অবরোহ অনুমান এবং 'যুক্তি-২'-এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। উদ্দীপকের 'যুক্তি-১'-এ 'সব দার্শনিক হন উদার' এবং 'সক্রেটিস হন দার্শনিক'- এই দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অতএব 'সক্রেটিস হন উদার' এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই যুক্তি-১ এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত এর আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। তাই এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক বা আশ্রয়বাক্যের সমব্যাপক হয় কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অপরপক্ষে, 'যুক্তি-২'-এ সক্রেটিস, প্লেটো, রাসেল প্রভৃতি বিশেষ বিশেষ দার্শনিকের উদারতার অভিজ্ঞতার ভিত্তিতে 'সব দার্শনিক হন উদার' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'যুক্তি-২'-এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে সাধারণত বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। তাই আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত একাধিক বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে অনুমিত হয়। আরোহ অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সব সময় অনিবার্য সম্পর্ক থাকে না। আরোহ অনুমান কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তের নিশ্চয়তার দাবি করতে পারে না। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

যুক্তি-১ ও যুক্তি-২ এর অনুমান প্রক্রিয়ার পার্থক্য বিশ্লেষণ করো। | Prosthuti