শেয়ারFacebookWhatsApp

যুক্তি-১ এ কোন ধরনের অবরোহ অনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে যুক্তি-১ এ অবরোহ অনুমানের প্রকারভেদ মাধ্যম অনুমানের প্রকাশ ঘটেছে।ব্যাখ্যা করা হলো- অবরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো মাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। তেমনি উদ্দীপকের যুক্তি-১ এ সকল মানুষ হয় মরণশীল এবং তুহীন হয় একজন মানুষ এ দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে তুহীন হয় মরণশীল এ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যেহেতু যুক্তি-১ এ একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে, তাই যুক্তি-১ দ্বারা মাধ্যম অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। মাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এর আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। আর মাধ্যম অনুমানের সিদ্ধান্ত এর আশ্রয়বাক্য থেকে কোনোভাবেই বেশি ব্যাপক হতে পারে না।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তি-১ এ কোন ধরনের অবরোহ অনুমানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

যুক্তি-১: সকল মানুষ হয় মরণশীল তুহিন হয় একজন মানুষ সুতরাং তুহিন হয় মরণশীল। যুক্তি-২: কমল হয় মরণশীল তারেক হয় মরণশীল ভাবনা হয় মরণশীল সুতরাং সকল মানুষ হয় মরণশীল।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025

উত্তর

যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

উত্তর

উৎসের দিক থেকে সাধারণত জ্ঞানকে প্রত্যক্ষ ও পরোক্ষ- এ দুই ভাগে ভাগ করা হয়। প্রত্যক্ষলব্ধ জ্ঞান হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান এবং এ জ্ঞান বর্তমানকে নিয়ে জড়িত। মানুষ কেবল বর্তমান সংক্রান্ত জ্ঞান নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না বরং সে চায় অতীত ও ভবিষ্যৎকে জানতে। কিন্তু এ অতীত ও ভবিষ্যতের জ্ঞান হচ্ছে পরোক্ষ জ্ঞান। জ্ঞানের প্রসারতা বাড়ানোর জন্য আমাদেরকে পরোক্ষ জ্ঞানের ওপর নির্ভর করতে হয়। আর এ পরোক্ষ জ্ঞানই হচ্ছে অনুমান। মূলত অনুমানলব্ধ সিদ্ধান্তই আমাদের জ্ঞানের প্রসারতা বাড়িয়ে জ্ঞানভান্ডারকে পরিপূর্ণ করে তোলে। তাই অনুমান জ্ঞান লাভে সহায়ক।

উত্তর

উদ্দীপকে যুক্তি-১ এ অবরোহ অনুমানের প্রকারভেদ মাধ্যম অনুমানের প্রকাশ ঘটেছে।ব্যাখ্যা করা হলো- অবরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো মাধ্যম অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। তেমনি উদ্দীপকের যুক্তি-১ এ সকল মানুষ হয় মরণশীল এবং তুহীন হয় একজন মানুষ এ দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে তুহীন হয় মরণশীল এ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যেহেতু যুক্তি-১ এ একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে, তাই যুক্তি-১ দ্বারা মাধ্যম অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। মাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এর আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। আর মাধ্যম অনুমানের সিদ্ধান্ত এর আশ্রয়বাক্য থেকে কোনোভাবেই বেশি ব্যাপক হতে পারে না।

উত্তর

অনুমানের প্রকারভেদের আলোকে যুক্তি-১ এর দ্বারা অবরোহ অনুমান এবং যুক্তি-২ এর দ্বারা আরোহ অনুমান নির্দেশিত হয়েছে।নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো- যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে।। উদ্দীপকের যুক্তি-১ এ সকল মানুষ হয় মরণশীল এবং তুহীন হয়। একজন মানুষ এই দুটি আশ্রয়বাক্য থেকে তুহীন হয় মরণশীল এ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যেহেতু এখানে একাধিক আশ্রয়বাক্যের অবিার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে, তাই যুক্তি-১ এর দ্বারা অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমানেআশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত সাধারণত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অপরপক্ষে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের যুক্তি-২ এ কমল, তারেক, ভাবনা প্রভৃতি বিশেষ বিশেষ মানুষের মরণশীলতার অভিজ্ঞতার ভিত্তিতে সকল মানুষ হয় মরণশীল এ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই যুক্তি-২ এর দ্বারা আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আরোেহ অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সবসময় অনিবার্য সম্পর্ক নাও থাকতে পারে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় এর আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।