দৃশ্য-২ ও দৃশ্য-৩ তোমার পাঠ্য যে দুটি বিষয়কে নির্দেশ করে তাদের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: 'দৃশ্য-২' এর মাধ্যমে অবরোহ অনুমান এবং 'দৃশ্য-৩' এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। এই প্রকার অনুমানে সাধারণত সার্বিক থেকে বিশেষে গমন করা হয়। উদ্দীপকের 'দৃশ্য-২' এ বেশি ব্যাপক থেকে কম ব্যাপক বিষয়টি উপস্থাপন করা হয়েছে। তাই 'দৃশ্য-২' এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা অবরোহ অনুমানের ক্ষেত্রে বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে গমন করা হয়। এই কারণে অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয়। এটি কোনো কোনো ক্ষেত্রে আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক হতে পারে, তবে কোনোভাবেই বেশি ব্যাপক হতে পারে না। অবরোহ অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অপরপক্ষে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে । এই প্রকার অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। উদ্দীপকের 'দৃশ্য-৩' এ উপস্থাপন কর হয়েছে যে, 'বিশিষ্ট বাক্য থেকে সার্বিক বাক্য। তাই দৃশ্য- ৩' এর মাধ্যমে আরোহ অনুমানের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা আরোহ অনুমানে বিশিষ্ট বাক্য থেকে সার্বিক বাক্য প্রতিষ্ঠা করা যায়। আরোহ অনুমানে যেহেতু বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় তাই আরোহের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আরোহ অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক নাও থাকতে পারে। আরোহের সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক হওয়ায় এটি সব সময় নতুন তথ্য প্রকাশ করে। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। সুতরাং বলা যায়, অবরোহ ও আরোহ অনুমানের দুটি প্রকার হলেও প্রকৃতিগতভাবে এরা পরস্পর ভিন্ন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্য-২ ও দৃশ্য-৩ তোমার পাঠ্য যে দুটি বিষয়কে নির্দেশ করে তাদের মধ্…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর