উদ্দীপকে দৃষ্টান্ত-(ক) কোন প্রকারের অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত – (ক) আরোহ অনুমানকে প্রকাশ করেছে। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত বা ঘটনার অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এ অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। অর্থাৎ সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এ সিদ্ধান্ত নিঃসৃত হয় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের ওপর ভিত্তি করে। উদ্দীপকের 'ক' দৃষ্টান্তটি হলো— গোলাপ ফুল হয় লাল । জবা ফুল হয় লাল। শাপলা ফুল হয় লাল । ∴ সব ফুল হয় লাল । এখানে বিশেষ বিশেষ ফুলের রং পর্যবেক্ষণ করে সকল ফুল সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অনুমানটির সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় অধিক ব্যাপক এবং এখানে আরোহাত্মক লম্ফ বিদ্যমান। সুতরাং বলা যায়, দৃষ্টান্ত 'ক' আরোহ অনুমানকে প্রকাশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-(ক) কোন প্রকারের অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা…
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর