উক্ত অনুমানের সাথে অপর অনুমানের তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উত্ত অনুমান তথা উদ্দীপকে উল্লিখিত অনুমানটি অবরোহ অনুমান হলে অপর অনুমানটি হবে আরোহ অনুমান। উভয় অনুমানের মাঝে তুলনামূলক আলোচনা করা হলো- যে, অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক কিংবা সমান ব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অন্যদিকে, যে, অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য সিদ্ধান্তরূপে অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে। অবরোহ অনুমান ও আরোহ অনুমানের মাঝে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই পরিলক্ষিত হয়। সাদৃশ্যের ক্ষেত্রে, উভয়ই একই অনুমানের দুটি ভিন্ন ধারা মাত্র। আর বৈসাদৃশ্যের ক্ষেত্রে, অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয়। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো কোনো সময় বিশেষ যুক্তিবাক্য হতে পারে কিন্তু আরোহ অনুমানে সিদ্ধান্ত কোনক্রমেই বিশেষ যুক্তিবাক্য হতে পারে না। অবরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো আকারগতভাবে সত্য। কিন্তু আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো আকারগত ও বস্তুগত উভয়ভাবে সত্য। অবরোহ অনুমানের সিদ্ধান্ত একটি যুক্তিবাক্য থেকে অনুমিত হতে পারে কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে তা নয়। পরিশেষে বলা যায়, অবরোহ অনুমান ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন কারণে পার্থক্য পরিলক্ষিত হয়। কিন্তু উভয় অনুমান প্রক্রিয়াই যুক্তির যথার্থতা নিরূপণ করে বিধায় উভয় বিষয়ে সাদৃশ্যও রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উক্ত অনুমানের সাথে অপর অনুমানের তুলনামূলক আলোচনা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর