দৃষ্টান্ত-২ এ কোন ধরনের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ আরোহ অনুমানকে নির্দেশ করে। কেননা এখানে বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। যুক্তিবিদ্যায় অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটি হলো আরোহ অনুমান। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের - অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলা হয়। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় বিধায় এই প্রকার অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। আর সার্বিক সংশ্লেষক হওয়ার কারণে আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করে। এই প্রকার অনুমানে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। এখানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। আরোহ অনুমানে আরোহাত্মক উল্লম্ফন বা আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে বিধায় এখানে বিশেষ বিশেষ পর্যবেক্ষণ থেকে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সুতরাং উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃষ্টান্ত-২ আরোহ অনুমানকে নির্দেশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ কোন ধরনের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর