দৃষ্টান্ত-১ কোন অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা এখানে একাধিক আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যে অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। এ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় অথবা আশ্রয়বাক্যের সমান ব্যাপক হয়। কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য, থেকে বেশি ব্যাপক হয় না। উদ্দীপকে উল্লিখিত দৃষ্টান্ত-১ অনুযায়ী- সকল বন্যপ্রাণী হয় হিংস্র। সকল সিংহ হয় বন্যপ্রাণী। অতএব, সকল সিংহ হয় হিংস্র। এখানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে এবং অনুমানের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। সুতরাং দৃশ্যকল্প-১ এ অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা এক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করার সময় অনুমানসংক্রান্ত নিয়মসমূহ অনুসরণ করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ কোন অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর