উদ্দীপকে দৃষ্টান্ত-২ কোন প্রকারের অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ আরোহ অনুমানকে প্রকাশ করেছে। কেননা এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা হয়েছে। যে অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্তে গমন করা হয়। অর্থাৎ অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী। আরোহ অনুমানে আমরা জানা থেকে অজানায় এবং নিরীক্ষিত বস্তু বা ঘটনা থেকে অনিরীক্ষিত বস্তু বা ঘটনায় পদার্পণ করি। উদ্দীপকে উল্লিখিত দৃষ্টান্ত-২ এ আশ্রয়বাক্যগুলো হলো- গোলাপ ফুল হয় লাল, জবা ফুল হয় লাল ও শাপলা ফুল হয় লাল এবং সিদ্ধান্ত হলো- 'সব ফুল হয় লাল' এখানে আশ্রয়বাক্যগুলোর বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্তে একটি 'সার্বিক যুক্তিবাক্য স্থাপন করা হয়েছে। সুতরাং উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ উল্লিখিত যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-২ কোন প্রকারের অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর