উদ্দীপকে আনিসের বক্তব্যে যে অনুমানের চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আনিসের বক্তব্যে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা আরোহে যে প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, উদ্দীপকে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যার একটি হলো আরোহ অনুমান। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমান বিশেষ থেকে সার্বিকে গমনের প্রক্রিয়া বিধায় এর সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। এই অনুমানের সিদ্ধান্ত সংশ্লেষক বাক্য হওয়ার কারণে এটি নতুন তথ্য প্রকাশ করে। তবে আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত নাও হতে পারে। আরোহ অনুমানের সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রে সম্ভাব্য। তবে কোনো কোনো ক্ষেত্রে আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। সুতরাং উদ্দীপকে আনিসের বক্তব্যে আরোহের সে অনুমানের চিত্র ফুটে উঠেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আনিসের বক্তব্যে যে অনুমানের চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর