শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর যুক্তি কোন কোন দিক থেকে পৃথক ? বিশ্লেষণ করো।

উত্তর: 'দৃশ্যকল্প-১' এর মাধ্যমে অবরোহ অনুমানের যুক্তি ও 'দৃশ্যকল্প-২'- এর মাধ্যমে আরোহ অনুমানের যুক্তি নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার যুক্তির মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। 'দৃশ্যকল্প-১' এ দুটি আশ্ৰয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। এখানে 'সব ছাত্র হয় ক্রিকেটপ্রিয়' এবং 'রিজা হয় একজন ছাত্র'— এই দুটি আশ্রয়বাক্য থেকে অতএব, রিজা হয় ক্রিকেটপ্রিয়' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে । কেননা যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে । অবরোহ অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক হয় অথবা আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় ৷ কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় না। অবরোহ অনুমানের ক্ষেত্রে বস্তুগত সত্যতা বিচার্য বিষয় নয়। কেননা অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অপরপক্ষে 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা এখানে নাভিদ, শামস, ওমর প্রভৃতি বিশেষ বিশেষ ছেলের বাস্কেটবলপ্রিয় পর্যবেক্ষণের ভিত্তিতে সব ছেলেই হয় বাস্কেটবলপ্রিয়' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। আর যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। তাই 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এ অনুমানের সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক হওয়ায় এখানে নতুন তথ্য প্রকাশিত হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। তবে সিদ্ধান্তটি সর্বদা। আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত নাও হতে পারে। আরোহ অনুমানের মধ্যে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। আর এর লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর যুক্তি কোন কোন দিক থেকে পৃথক ? বিশ্লেষ…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সব ছাত্র হয় ক্রিকেটপ্রিয় রিজা হয় একজন ছাত্র অতএব রিজা হয় ক্রিকেটপ্রিয়। দৃশ্যকল্প-২: নাভিদ হয় বাস্কেটবলপ্রিয় শামস হয় বাস্কেটবলপ্রিয় ওমর হয় বাস্কেটবলপ্রিয় অতএব, সব ছেলেই হয় বাস্কেটবলপ্রিয়।

বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বা অজানা বিষয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে ।

উত্তর

যে অবরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানকে কোনো কোনো যুক্তিবিদ প্রকৃত বা যথার্থ অনুমান বলে স্বীকার করে না। কেননা অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যে বিবৃত বিষয় ছাড়া নতুন কোনো তথ্য থাকে না। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি তাই আশ্রয়বাক্যেরই একটি পরিবর্তিত রূপ। এছাড়া অমাধ্যম অনুমানের দ্বারা জ্ঞানের ক্ষেত্রে | কোনো সংযোজন হয় না বিধায় এটি প্রকৃত অনুমান নয় ।

উত্তর

দৃশ্যকল্প-১'-এর যুক্তিটি অবরোহ অনুমানের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা এখানে একাধিক আশ্রয়বাক্য থেকে আকারগতভাবে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো অবরোহ অনুমান। এই প্রকার অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। তাই বলা যায়, যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমতি হয় তাকে অবরোহ অনুমান বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ 'সব ছাত্র হয় ক্রিকেটপ্রিয় এবং 'রিজা হয় একজন ছাত্র' এই দুটি আশ্রয়বাক্য থেকে অতএব রিজা হয় ক্রিকেটপ্রিয়' এই সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। অর্থাৎ এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১' এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমান এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় । তাই অবরোহ অনুমানের আশ্রয়বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক অথবা আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক হয়। কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। অবরোহ অনুমানের আশ্রয়বাক্য বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্তও বস্তুগতভাবে সত্য হয়। বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা অবরোহ অনুমানের লক্ষ্য নয়। অবরোহ অনুমানের লক্ষ্য কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।

উত্তর

'দৃশ্যকল্প-১' এর মাধ্যমে অবরোহ অনুমানের যুক্তি ও 'দৃশ্যকল্প-২'- এর মাধ্যমে আরোহ অনুমানের যুক্তি নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার যুক্তির মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। 'দৃশ্যকল্প-১' এ দুটি আশ্ৰয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। এখানে 'সব ছাত্র হয় ক্রিকেটপ্রিয়' এবং 'রিজা হয় একজন ছাত্র'— এই দুটি আশ্রয়বাক্য থেকে অতএব, রিজা হয় ক্রিকেটপ্রিয়' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে । কেননা যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে । অবরোহ অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক হয় অথবা আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় ৷ কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় না। অবরোহ অনুমানের ক্ষেত্রে বস্তুগত সত্যতা বিচার্য বিষয় নয়। কেননা অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অপরপক্ষে 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা এখানে নাভিদ, শামস, ওমর প্রভৃতি বিশেষ বিশেষ ছেলের বাস্কেটবলপ্রিয় পর্যবেক্ষণের ভিত্তিতে সব ছেলেই হয় বাস্কেটবলপ্রিয়' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। আর যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। তাই 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এ অনুমানের সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক হওয়ায় এখানে নতুন তথ্য প্রকাশিত হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। তবে সিদ্ধান্তটি সর্বদা। আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত নাও হতে পারে। আরোহ অনুমানের মধ্যে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। আর এর লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।