যুক্তি-১ এ তোমার পাঠ্যবইয়ের যে অনুমানের ইঙ্গিত করেছে তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের 'যুক্তি-১'-এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা এখানে দুটি আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো অবরোহ অনুমান। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে । উদ্দীপকের 'যুক্তি-১'-এ 'সকল পাখি হয় দ্বিপদ' এবং 'সকল কোকিল হয় পাখি'—এই দুটি আশ্রয়বাক্য থেকে 'সকল কোকিল হয় দ্বিপদ'-এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই 'যুক্তি-১'-এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। তবে এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সমব্যাপক হতে পারে। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। তাই এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্তের সত্যতা এর আশ্রয়বাক্যের সত্যতার ওপর নির্ভর করে। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এ তোমার পাঠ্যবইয়ের যে অনুমানের ইঙ্গিত করেছে তার ব্যাখ্যা …
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর