দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ পাঠ্যবইয়ের যে যে বিষয়কে ইঙ্গিত করে তাদের পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ অবরোহ অনুমান এবং দৃশ্যকল্প-২ আরোহ অনুমানকে ইঙ্গিত করে । দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানকে ইঙ্গিত করে। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক অথবা সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে । এখানে সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক হতে পারে কিন্তু কোনোভাবেই সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারেনা। দৃশ্যকল্প-১-এ বাবা সবার জন্য কিছু এনেছে। আর সবার জন্য যেহেতু বাবা এনেছেন, তাই ডেইজি নিজেরটি সম্পর্কে নিশ্চিত হয়েছে। অর্থাৎ এখানে সমগ্র থেকে বিশেষ একজনের দিকে নির্দেশ করা হয়েছে তাই দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানকে ইঙ্গিত করেছে। অপরপক্ষে দৃশ্যকল্প-২ আরোহ অনুমানকে ইঙ্গিত করেছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে । এখানে কিছু বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। দৃশ্যকল্প-২ এ দেখা যাচ্ছে যে, আব্বু, আম্মু ও ভাইয়ের কথা বলে সকলের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে কয়েকটি বিশেষ ব্যক্তির কথা বলে সকলের সম্পর্কে মত ব্যক্ত করা হয়েছে। বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়েছে । তাই দৃশ্যকল্প-২ আরোহ অনুমানকে ইঙ্গিত করে । অবরোহ ও আরোহ অনুমান বিভিন্ন দিক থেকে ভিন্ন। অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হলেও আরোহ অনুমানে সব সময় একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। আরোহ অনুমান সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হলেও অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। অবরোহ অনুমানে আকারগত সত্যতাকে প্রাধান্য দেওয়া হলেও আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে প্রাধান্য দেওয়া হয় ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ পাঠ্যবইয়ের যে যে বিষয়কে ইঙ্গিত করে তা…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর