দৃশ্যকল্প-১ এর যুক্তিটি কোন ধরনের অনুমানের সাথে সাদৃশ্যপূর্ণ ? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১'-এর যুক্তিটি অবরোহ অনুমানের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা এখানে একাধিক আশ্রয়বাক্য থেকে আকারগতভাবে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো অবরোহ অনুমান। এই প্রকার অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। তাই বলা যায়, যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমতি হয় তাকে অবরোহ অনুমান বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ 'সব ছাত্র হয় ক্রিকেটপ্রিয় এবং 'রিজা হয় একজন ছাত্র' এই দুটি আশ্রয়বাক্য থেকে অতএব রিজা হয় ক্রিকেটপ্রিয়' এই সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। অর্থাৎ এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১' এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমান এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় । তাই অবরোহ অনুমানের আশ্রয়বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক অথবা আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক হয়। কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। অবরোহ অনুমানের আশ্রয়বাক্য বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্তও বস্তুগতভাবে সত্য হয়। বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা অবরোহ অনুমানের লক্ষ্য নয়। অবরোহ অনুমানের লক্ষ্য কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর যুক্তিটি কোন ধরনের অনুমানের সাথে সাদৃশ্যপূর্ণ ? ব্যা…
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর