উদ্দীপকের A ও উদ্দীপকের B-এর মধ্যে বৈসাদৃশ্য মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের A এর মাধ্যমে অনুমান এবং B এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। এদের মধ্যে বৈসাদৃশ্য মূল্যায়ন করা হলো- যুক্তিবাক্যের একটি অপরিহার্য বিষয় হলো অনুমান কোনো জানা বিষয় থেকে অজানা বিষয়ে উত্তরণের মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তা হয়ে যায় যুক্তি। ভাষায় প্রকাশিত একটি অনুমান বা যুক্তি কয়েকটি যুক্তবাক্য দ্বারা গঠিত হয়। অনুমানে থাকে এক বা একাধিক আশ্রয়বাক্যের প্রদত্ত বাক্য। একটি নতুন বাক্য বা সিদ্ধান্ত এবং প্রদত্ত বাক্য ও নতুন বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক। অনুমানে এক বা একাধিক প্রদত্ত বাক্যের মাধ্যমে প্রকাশিত অর্থের ওপর ভিত্তি করে একটি নতুন বাক্য স্থাপন করা হয় যা সিদ্ধান্ত নামে পরিচিত। আশ্রয় বাক্যের মধ্যে যে সত্য অপ্রকাশিত থাকে তা এক নতুনরূপে সিদ্ধান্তে প্রকাশিত হয়। অর্থাৎ সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। উদ্দীপকের এ অংশে তাই অনুমানকে নির্দেশ করে।অপরদিকে উদ্দীপকের ৪ অংশে সার্বিক থেকে বিশেষে পদার্পণ দেখানোর কারণে এটি একটি অবরোহ অনুমান। অবরোহ অনুমান অনুমানের একটি প্রকারভেদ। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক কিংবা সমানব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ - অনুমানের সিদ্ধান্ত' আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক হয়। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক এবং সিদ্ধান্ত বিশেষ হয় যা উদ্দীপকের B অংশে প্রতিফলিত হয়েছে।পরিশেষে বলা যায়, উদ্দীপকের A এর মাধ্যমে অনুমান এবং ৪ অংশের মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশ করে। এদের মধ্যে বৈসাদৃশ্য হিসেবে উল্লেখ করা যায়, অনুমান একটি মানসিক প্রক্রিয়া আর অবরোহ অনুমান একটি আকারগত প্রক্রিয়া। অনুমান জ্ঞাত থেকে অজ্ঞাতে উপনীত হয় আর অবরোহ অনুমান সার্বিক থেকে বিশেষে উপনীত হওয়ার প্রক্রিয়া।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের A ও উদ্দীপকের B-এর মধ্যে বৈসাদৃশ্য মূল্যায়ন কর।
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর