উদ্দীপকের B অংশটি কোন বিষয়কে ইঙ্গিত করে? এর প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের B অংশটি অবরোহ অনুমানের বিষয়কে ইঙ্গিত করে। কারণ এতে সার্বিক থেকে বিশেষে গমন দেখানো হয়েছে। অনুমান প্রধানত দুই প্রকার। যথা- অবরোহ অনুমান ও আরোহ অনুমান। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক কিংবা সমান ব্যাপক অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত ও আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। আর অবরোহ অনুমানে যেহেতু সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক হয় সেহেতু এটি সার্বিক থেকে বিশেষে গমন করে। উদ্দীপকে B অংশটি সার্বিক থেকে বিশেষ দেখানো হয়েছে, যা অবরোহ অনুমানকে নির্দেশ করে। কেননা অবরোহ অনুমানের সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রেই বিশেষ যুক্তিবাক্যের হয়ে থাকে। যেমন- সকল মানুষ হয় মরণশীল করিম হয় একজন মানুষ অতএব করিম হয় মরণশীল। উদাহরণটিতে দেখা যাচ্ছে, আশ্রয়বাক্য সার্বিক হলেও সিদ্ধান্তটি বিশেষ যুক্তিবাক্য। অর্থাৎ অবরোহ অনুমানের আশ্রয়বাক্য সার্বিক এবং সিদ্ধান্ত বিশেষ যুক্তিবাক্য বা উদ্দীপকে B অংশে প্রতিফলিত হয়েছে। সুতরাং উদ্দীপকে B অংশটি অবরোহ অনুমানকে ইঙ্গিত করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের B অংশটি কোন বিষয়কে ইঙ্গিত করে? এর প্রকৃতি ব্যাখ্যা কর।
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর