দৃশ্যকল্প-১ এর আলোকে অনুমানের প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ অবরোহ অনুমানের প্রতিফলন ঘটেছে। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আশ্রয়বাক্য একটি হতে পারে; আবার একাধিকও হতে পারে। এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। তবে আশ্রয়বাক্যের সাথে সমান ব্যাপক হতে পারে। দৃশ্যকল্প-১ এ বর্ণিত 'সব প্রশিক্ষণাথী হয় দক্ষ তবলাবাদক। নায়েম হয় প্রশিক্ষণার্থী। ∴নায়েম হয় দক্ষ তবলাবাদক। এখানে সার্বিক বা বেশি ব্যাপক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত। এরূপ অবরোহের প্রকৃতি সার্বিক থেকে বিশেষ বলে এর আকার হয় নিম্নগামী। পাশাপাশি অবরোহ অনুমানে যুক্তির নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়। তাই এ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর আলোকে অনুমানের প্রকৃতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর