দৃশ্যকল্প ১ ও দৃশ্যকল্প ২ এর মধ্যস্থিত সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমানকে প্রকাশ করে। দৃশ্যকল্প-১ এর যুক্তিটিতে সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে এবং আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক। তাই এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত । অবরোহ অনুমান প্রক্রিয়াটি নিম্নগামী। এরূপ অনুমানে শুধু আকারগত সত্যতাকে প্রাধান্য দেওয়া হয়। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সমগ্র বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। আরোহ অনুমান প্রক্রিয়াটি ঊর্ধ্বগামী। এরূপ আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে প্রাধান্য দেওয়া হয়। দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর সাথে উল্লেখিত বৈসাদৃশ্য মূলক সম্পর্ক থাকলেও পারস্পরিক সাদৃশ্যমূলক সম্পর্কও বিদ্যমান। কারণ অবরোহ ও আরোহ উভয় প্রকার অনুমান একই আদর্শ নিয়ে পরিচালিত হয়। উভয় প্রকার অনুমানের একটি আদর্শ এবং সেটি হলো সত্যের আদর্শ। সুতরাং, অবরোহ অনুমান ও আরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক এবং উভয়ের বেশকিছু সম্পর্কের দিক থাকলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প ১ ও দৃশ্যকল্প ২ এর মধ্যস্থিত সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর