শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ কোন প্রকারের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-২ অবরোহ অনুমানকে নির্দেশ করে। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে। অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আশ্রয়বাক্য একটি হতে পারে; আবার একাধিকও হতে পারে। এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। তবে আশ্রয়বাক্যের সাথে সমান ব্যাপক হতে পারে। অবরোহ অনুমানে যুক্তির নিয়ম অনুসরণ করে সিদ্ধান প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়। তাই এ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বর্ণিত, 'সকল ফল হয় ভিটামিনযুক্ত। আম হয় এক প্রকার ফল। সুতরাং আম হয় ভিটামিনযুক্ত।' এ যুক্তিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, দুইটি সার্বিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে একটি কম ব্যাপক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দৃশ্যকল্প-২ অবরোহ অনুমানকে প্রতিফলিত করেছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ কোন প্রকারের অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: কলা হয় মিষ্টি খেজুর হয় মিষ্টি কাঁঠাল হয় মিষ্টি ∴ সকল ফল হয় মিষ্টি। দৃশ্যকল্প-২: সকল ফল হয় ভিটামিনযুক্ত আম হয় এক প্রকার ফল ∴ আম হয় ভিটামিনযুক্ত ।

নটরডেম কলেজ · 2024

উত্তর

কোনো জ্ঞাত বা জানা বিষয়ের উপর ভিত্তি করে অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের মানসিক প্রক্রিয়াই হলো অনুমান।

উত্তর

অনুমানকে যখন আরোহের বস্তুগত ভিত্তি তথা নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণরূপে নিশ্চয়তা দেওয়া হয়, তখন অনুমান বস্তুগতভাবে সত্য হয়। কোন একটি উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক পরিবেশে প্রকৃতি প্ৰদৰ কোন ঘটনাকে সুনিয়ন্ত্রিত ভাবে প্রত্যক্ষণ করাকে নিরীক্ষণ বলে। আর কোন উদ্দেশ্য সাধনের জন্য ঘটনাবলিকে নিজেদের আয়ত্তে এনে কৃত্রিম | উপায়ে যন্ত্রপাতির সাহায্যে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করাকে বলা হয় পরীক্ষণ। আরোহানুমানে নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে অনুমানের বস্তুগত সত্যতা অর্জন করা হয়।

উত্তর

দৃশ্যকল্প-২ অবরোহ অনুমানকে নির্দেশ করে। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে। অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আশ্রয়বাক্য একটি হতে পারে; আবার একাধিকও হতে পারে। এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। তবে আশ্রয়বাক্যের সাথে সমান ব্যাপক হতে পারে। অবরোহ অনুমানে যুক্তির নিয়ম অনুসরণ করে সিদ্ধান প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়। তাই এ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বর্ণিত, 'সকল ফল হয় ভিটামিনযুক্ত। আম হয় এক প্রকার ফল। সুতরাং আম হয় ভিটামিনযুক্ত।' এ যুক্তিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, দুইটি সার্বিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে একটি কম ব্যাপক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দৃশ্যকল্প-২ অবরোহ অনুমানকে প্রতিফলিত করেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ এ যথাক্রমে আরোহ ও অবরোহ অনুমানকে নির্দেশ করা হয়েছে। নিচে আরোহ ও অবরোহ অনুমান প্রক্রিয়ার পার্থক্য বিশ্লেষণ করা হলো- যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে আরোহ অনুমান বলে। অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এবং ২ এ যথাক্রমে আরোহ ও অবরোহ অনুমানের প্রকাশ পেয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় সার্বিক হয়। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বা সার্বিক উভয়ই হতে পারে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। দৃশ্যকল্প-১ এর আরোহ অনুমানের সিদ্ধান্তটি সার্বিক। যা তার আশ্রয়বাক্যগুলোর তুলনায় ব্যাপক। কিন্তু দৃশ্যকল্প-২ এ অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য দুটির তুলনায় বেশি ব্যাপক নয়। দৃশ্যকল্প-১ এ আমরা বিশেষ থেকে সার্বিকে উপনীত হয়েছি এবং দৃশ্যকল্প-২ এ সার্বিক থেকে বিশেষে উপনীত হয়েছি। এছাড়াও, আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্য পরিলক্ষিত হয়ে থাকে। কিন্তু অবরোহ অনুমানে শুধুমাত্র আকারগত সত্যতা পরিলক্ষিত হয়। আলোচনা শেষে বলা যায়, আরোহ অনুমান ও অবরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক হলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।