দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এ নির্দেশিত অনুমান দুটির পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: দৃষ্টান্ত-২ সার্বিক ধারণা থেকে বিশেষ ধারণার দিকে অগ্রসর হওয়ায় এটি অবরোহ অনুমানকে এবং দৃষ্টান্ত-৩ এ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে সার্বিক ধারণায় অগ্রসর হওয়ায় এটি আরোহ অনুমানকে নির্দেশ করে। ১. অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোক্রমেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। কিন্তু সমান হতে পারে। অন্যদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক। ২. অবরোহ অনুমানে সার্বিক দৃষ্টান্তের ভিত্তিতে বিশেষ বা কম ব্যাপক সিদ্ধান্ত গঠন করা হয়। কিন্তু আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গঠন করা হয়। ৩. অবরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো সত্য বলে ধরে নেওয়া হয়। তাদের বাস্তব সত্যতা যাচাই করা হয় না। অপরদিকে, আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো নিশ্চিতভাবে 'সত্য কারণ বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা সেগুলো সংগ্রহ করি। ৪. অবরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত সত্যতা অর্জন করা। কিন্তু আরোহ অনুমানের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা অর্জন করা। ৫. অবরোহ অনুমানের গতি নিম্নমুখী। অন্যদিকে, আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমুখী।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এ নির্দেশিত অনুমান দুটির পার্থক্য বিশ্ল…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর