দৃষ্টান্ত-১ কোন ধরনের অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃষ্টান্ত-১ আরোহ অনুমানকে প্রকাশ করেছে। কেননা এ দৃষ্টান্তে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। আমরা জানি, যে অনুমানে সিদ্ধান্তটি সবসময়ই আশ্রয়বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটি দৃষ্টান্ত সংগ্রহ করি এবং বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। এই অনুমানের আশ্রয়বাক্যগুলো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে পেয়ে থাকি। যেমন- উদ্দীপকে রজনীগন্ধা হয় সাদা, গন্ধরাজ হয় সাদা ও বেলি হয় সাদা। এই আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। যাদের ওপর নির্ভর করেই আমরা সিদ্ধান্ত নিতে পারি "সব, ফুল হয় সাদা।" আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। আরোহমূলক লম্ফ হলো বিশেষ থেকে সার্বিকে, জানা থেকে অজানায় নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে গমন করা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ কোন ধরনের অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর