ধারণা-৩-এ কোন ধরনের শব্দকে নির্দেশ করেছে?
উত্তর: উদ্দীপকের ধারণা-৩ পদ নিরপেক্ষ শব্দকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-কেননা এখানে যে শব্দগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলো কোনোভাবেই পদ হওয়ার যোগ্য নয়। শব্দ দিয়ে পদ গঠিত হয় বা শব্দ পদ হিসেবে ব্যবহৃত হয়। যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। পদ হওয়ার যোগ্যতার দিক থেকে শব্দকে তিন ভাগে ভাগ করা যায় যার মধ্যে একটি হলো পদ নিরপেক্ষ শব্দ। যেসব শব্দ স্বাধীনভাবে বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না সেসব শব্দকে পদ নিরপেক্ষ শব্দ বলে।তেমনি উদ্দীপকের ধারণা-৩ এ প্রদত্ত শব্দগুলো হলো- 'হায়, মরি!, মরি!, ওহো, ছি! ছি!।' এসব শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; আবার অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই শব্দগুলো পদ হওয়ার অযোগ্য। তাই বলা যায়, ধারণা-৩ এর শব্দগুলো পদ হওয়ার অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ধারণা-৩-এ কোন ধরনের শব্দকে নির্দেশ করেছে?
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর