দৃষ্টান্ত-১ কোন ধরনের অনুমান? ব্যাখ্যা কর।
উত্তর: দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের প্রকাশ ঘটেছে। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক কিংবা সমান ব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমান পদ্ধতির একটি আকারগত প্রক্রিয়া। এতে আমরা সাধারণ জ্ঞানের ওপর নির্ভর করে এক বা একাধিক আশ্রয়বাক্য সংগ্রহ করি। তার ওপর নির্ভর করে বিধিসম্মতভাবে একটি সিদ্ধান্ত স্থাপন করি। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। অনুমান আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। ভাষায় প্রকাশিত একটি অনুমান বা যুক্তি কয়েকটি যুক্তিবাক্য দ্বারা গঠিত। অবরোহ অনুমানে আশ্রয় থেকে সিদ্ধান্তে পৌছানোর গতি থাকে নিম্নগামী। অর্থাৎ এখানে আমরা অধিকতর ব্যাপক আশ্রয়বাক্য থেকে অপেক্ষাকৃত কম ব্যাপক সিদ্ধান্তে গমন করি। কাজেই অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো ক্ষেত্রেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। দৃষ্টান্ত-১ এ দেওয়া আছে- কোনো মানুষ নয় পরিপূর্ণ। আবিদ হোসেন হয় মানুষ। অতএব, আবিদ হোসেন নয় পরিপূর্ণ। এ অনুমানের সিদ্ধান্তটি প্রথম আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক এবং দ্বিতীয় আশ্রয়বাক্যের সাথে সমান ব্যাপক। কিন্তু কোনোটি থেকে বেশি ব্যাপক নয়। অতএব এটি একটি অবরোহ অনুমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ কোন ধরনের অনুমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর