উদ্দীপকে তথ্য-২ এবং তথ্য-৩ এ প্রতিফলিত অনুমানের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তথা-২ এ অবরোহ অনুমান ও তথ্য-৩ এ আরোহ অনুমান প্রতিফলিত হয়েছে। নিচে এদের পার্থকা বিশ্লেষণ করা হলো- ১. আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোক্রমেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। কিন্তু সমান হতে পারে। ২. আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গঠন করা হয়। অপরদিকে, অবরোহ অনুমানে সার্বিক দৃষ্টান্তের ভিত্তিতে বিশেষ বা কম ব্যাপক সিদ্ধান্ত গঠন করা হয়। ৩. আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো নিশ্চিতভাবে সত্য। কারণ বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা সেগুলো সংগ্রহ করি। অন্যদিকে, অবরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো সত্য বলে ধরে নেওয়া হয়। তাদের বাস্তব সত্যতা যাচাই করা হয় না। ৪. আরোহ অনুমানের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা অর্জন করা। কিন্তু অবরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত সত্যতা অর্জন করা। ৫. আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমূখী। কিন্তু অবরোহ অনুমানের গতি নিম্নমুখী।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তথ্য-২ এবং তথ্য-৩ এ প্রতিফলিত অনুমানের পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর