দৃশ্যকল্প-১ ও ২ এ যে দুধরনের অনুমান পরিলক্ষিত হয়েছে। সেগুলোর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ অবরোহ অনুমান এবং দৃশ্যকল্প-২ এ আরোহ অনুমান পরিলক্ষিত হয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. অবরোহ অনুমান হচ্ছে সার্বিক থেকে বিশেষ গমনের প্রক্রিয়া। অনুমানের গতি এখানে নিম্নমুখী। অপরদিকে, আরোহ অনুমান হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমনের প্রক্রিয়া। অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী। ২. অবরোহ অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয়ে থাকে। অপরদিকে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। ৩. অবরোহ অনুমানের আকারগত সত্যতার দিকে লক্ষ রাখা হয়। অপরদিকে, আরোহ অনুমানে আকারগত এবং বস্তুগত উভয় সত্যতা অর্জনের দিকে লক্ষ রাখা হয়। ৪. অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে সর্বদা সত্য বলে ধরে নেওয়া হয়। এদের বাস্তব সত্যতা সম্পর্কে কোনোরূপ প্রশ্ন করা হয় না। অপরদিকে, আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো নিশ্চিতভাবে সত্য। কেননা, এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। ৫. অবরোহ অনুমানের ক্ষেত্রে কখনো কখনো একটা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। আবার একাধিক আশ্রয়বাক্য থেকেও সিদ্ধান্ত অনুমিত হয়। কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে সর্বদা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। ৬. অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো কখনো সার্বিক বাক্য আবার কখনো কখনো বিশেষ বাক্য হয়। অপরদিকে, আরোহ। অনুমানের সিদ্ধান্ত সর্বদা সার্বিক বাক্য হয়। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে যে অবরোহ এবং আরোহ অনুমানের কথা বলা হয়েছে তাদের প্রকৃতি বিশ্লেষণ করে উপরিউক্ত পার্থক্যগুলো পাওয়া যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এ যে দুধরনের অনুমান পরিলক্ষিত হয়েছে। সেগুলোর পার্থক…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর