দৃষ্টান্ত-২ এ উল্লিখিত অনুমানটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃষ্টান্ত-২ এ উল্লিখিত অনুমানটি হলো 'অবরোহ অনুমান'। কেননা এই অনুমানে সার্বিক ধারণা থেকে বিশেষ ধারণার দিকে গমন করা হয়েছে। আমরা জানি, 'যে অনুমানের সিদ্ধান্তটি কোনোক্রমেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে।' দৃষ্টান্ত-২ এ প্রধান আশ্রয়বাক্য 'সকল প্রাণী হয় মরণশীল' এটি একটি সার্বিক যুক্তিবাক্য, অপ্রধান আশ্রয়বাক্য 'ক' হয় প্রাণি একটি বিশেষ যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত 'ক' হয় মরণশীল এটিও একটি বিশেষ যুক্তিবাক্য। এখানে সার্বিক ধারণা থেকে বিশেষ ধারণায় গমন করা হয়েছে। অবরোহ অনুমানের আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে পৌঁছানোর গতি থাকে নিম্নগামী। অর্থাৎ এখানে অধিকতর ব্যাপক আশ্রয়বাক্য থেকে অপেক্ষকৃত কম ব্যাপক সিদ্ধান্তে গমন করা হয়। অবরোহ অনুমান প্রক্রিয়ার মাধ্যমে স্থাপিত একটি সিদ্ধান্ত কেবল আকারগত বা রূপগত সত্যতার নিশ্চয়তা দিতে পারে। কেননা সংশ্লিষ্ট অনুমানের নিয়মকানুন অনুসরণ করেই সেটি স্থাপন করা হয়। তবে সেটি বস্তুগত সত্যতার দাবি করতে পারে না। কেননা, বাস্তব জগতের সাথে সম্মতি রেখে এবং কার্যকারণ নিয়ম যাচাই করে সেটি অনুমিত হয় না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ উল্লিখিত অনুমানটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর