দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুমান প্রকাশ পেয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ অবরোহ অনুমান প্রকাশ পেয়েছে। কেননা এ অনুমানটিতে তিনটি বাক্য রয়েছে যার দুটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত। তাই এটি অবরোহ অনুমান। যুক্তিবিদ্যায় অনুমান দুই প্রকার। অবরোহ অনুমান ও আরোহ অনুমান। অবরোহ অনুমানে সার্বিক দৃষ্টান্তের প্রতিফলন ঘটে যার ওপর ভিত্তি করে বিশেষ সিদ্ধান্ত স্থাপন করা হয়। অর্থাৎ যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক কিংবা সমান ব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। এ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কোনোভাবেই বেশি ব্যাপক হতে পারে না। তবে সমব্যাপক হতে পারে। এখানে অধিকতর ব্যাপক ধারণা থেকে কমব্যাপক ধারণায় উপনীত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর অনুমানটি হলো- সকল নাগরিক হয় রাষ্ট্রের অধিকারী কিছু শ্রমিক হয় নাগরিক কিছু শ্রমিক হয় রাষ্ট্রের অধিবাসী। এটি একটি অবরোহ অনুমানের উদাহরণ। কেননা এখানে দুটি আশ্রয় বাকোর ওপর ভিত্তি করে একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, যা আশ্রয় বাকা থেকে কম ব্যাপক। সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য একটি গার্বিক ও একটি বিশেষ বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়েছে। সুতরাং দৃশ্যকল্প-১ এর অনুমানটি একটি অবরোহ অনুমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুমান প্রকাশ পেয়েছে? বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর