উদ্দীপকে দৃষ্টান্ত-১ কোন ধরনের অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-১ এ অবরোহ অনুমানকে প্রকাশ করেছে। ব্যাখ্যা করা হলো-যে অনুমানের সিদ্ধান্তটি কোনোক্রমেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আমরা সার্বিক ধারণা থেকে বিশেষ ধারণার দিকে বা কম ব্যাপক ধারণার দিকে অগ্রসর হই। অর্থাৎ অনুমানের গতি এখানে নিম্নমুখী। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি কোনো আশ্রয়বাক্যের সাথে সমান ব্যাপক আবার কোনো আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক তবে কোনোক্ষেত্রেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক নয়। উদ্দীপকের দৃষ্টান্তে সিদ্ধান্তটি- টুনা হয় আয়োডিনযুক্ত এটি দ্বিতীয় আশ্রয়বাক্য- টুনা হয় একটি সামুদ্রিক মাছ এর সমান ব্যাপক এবং প্রথম আশ্রয়বাক্য সকল সামুদ্রিক মাছ হয় আয়োডিনযুক্ত এর থেকে কম ব্যাপক। তাই বলা যায় যে, এটি অবরোহ অনুমানকে প্রকাশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-১ কোন ধরনের অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর