দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানের কোন প্রকারকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানের অমাধ্যম প্রকারকে নির্দেশ করেছে।ব্যাখ্যা করা হলো-যে অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে।" অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান। অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা দুটি যার মধ্যে একটি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত। অমাধ্যম অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত টানা হয় বলে এর যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত একটি নতুন যুক্তিবাক্য নয়। তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখা যাচ্ছে, দুটি যুক্তিবাক্য আছে যার একটি আশ্রয়বাক্য- সকল বিনয়ী ব্যক্তি হয় সদালাপী আর একটি 'সিদ্ধান্ত- 'কিছু সদালাপী ব্যক্তি হয় বিনয়ী।' অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য অনুযায়ী এটি অমাধ্যম অনুমানের উদাহরণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানের কোন প্রকারকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর