“দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ হলো পরস্পর বিপরীতমুখী অনুমান প্রক্রিয়া।"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর মাধ্যমে আরোহ অনুমান এবং দৃশ্যকল্প-২ এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আর এ অনুমান পরস্পর বিপরীতধর্মী।নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো-যে অনুমানের বিশেষ বিশেষ দৃষ্টান্তের প্রত্যক্ষণের ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বঙ্গোপসাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর প্রভৃতি বিশেষ সাগরের পানির লবাণাক্ততার অভিজ্ঞতার ভিত্তিতে 'সকল সাগরের পানি হয় লবণাক্ত' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১ এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। তাই আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক নাও থাকতে পারে। আর আরোহ অনুমানের লক্ষ্য, থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা। আবার, যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২' এ সকল দার্শনিক হন ন্যায়পরায়ণ' এবং 'রাসেল হন একজন দার্শনিক'-এই দুটি আশ্রয়বাক্য থেকে 'রাসেল হন ন্যায়পরায়ণ'-এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই-'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত। হয়েছে। অবরোহ অনুমানের ক্ষেত্রে সাধারণত সার্বিক থেকে বিশেষে গমন করা হয়। তাই অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে সাধারণত কম ব্যাপক হয়ে থাকে। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
“দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ হলো পরস্পর বিপরীতমুখী অনুমান প্রক্রিয়া।"…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর