উদ্দীপকে দৃষ্টান্ত-(ক) কোন প্রকারের অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-(ক) আরোহ অনুমানকে প্রকাশ করেছে। ব্যাখ্যা করা হলো- যে অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্তে গমন করা হয়। অর্থাৎ অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী। আরোহ অনুমানে আমরা জানা থেকে অজানায় এবং নিরীক্ষিত বস্তু বা ঘটনা থেকে অনিরীক্ষিত বন্ধু বা ঘটনায়নায় পদার্পণ করি। তেমনি উদ্দীপকে উল্লিখিত যুক্তিতে আশ্রয়বাক্যগুলো হলো- গোলাপ ফুল হয় সুন্দর, জবা ফুল হয় সুন্দর ও শাপলা ফুল হয় সুন্দর এবং সিদ্ধান্ত হলো- 'সব ফুল হয় সুন্দুর। এখানে আশ্রয়বাক্যগুলোর বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্তে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকে দৃষ্টান্ত-(ক) আরোহ অনুমানের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-(ক) কোন প্রকারের অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা…
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর