পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-(ক) ও দৃষ্টান্ত-(খ)-এর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: দৃষ্টান্ত-(ক) আরোেহ অনুমানকে নির্দেশ করে এবং দৃষ্টান্ত- (খ) এ অবরোহ অনুমানকে নির্দেশ করে। নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো- আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোক্রমেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। কিন্তু সমান হতে পারে। আবার আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গঠন করা হয়। কিন্তু অবরোহ অনুমানে সার্বিক দৃষ্টান্তের ভিত্তিতে বিশেষ বা কম ব্যাপক সিদ্ধান্ত গঠন করা হয়।আরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো নিশ্চিতভাবে সত্য কারণ বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা সেগুলো সংগ্রহ করি। কিন্তু অবরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো সত্য বলে ধরে নেওয়া হয়। তাদের বাস্তব সত্যতা যাচাই করা হয় না।আরোহ অনুমানের লক্ষ্য আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা অর্জন করা। কিন্তু অবরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত সত্যতা অর্জন করা। আরোহ অনুমানের গতি ঊর্ধ্বমূখী। কিন্তু অবরোহ অনুমানের গতি নিম্নমুখী।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত-(ক) ও দৃষ্টান্ত-(খ)-এর পার্থক্য বিশ্ল…
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর