দৃশ্যকল্প-২ এ মালেকের বক্তব্য কোন প্রকার অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২' এ মালেকের বক্তব্য আরোহ অনুমানকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়- যার মধ্যে একটি হলো আরোহ অনুমান। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমান বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২' এ মালেক তার বক্তব্যে কবুতর, কাক, চিল প্রভৃতি বিশেষ বিশেষ পাখির আকাশে উড়ার বিষয়টি প্রত্যক্ষ করে- 'সকল পাখি আকাশে উড়ে' বক্তব্য প্রদাশ করেছে। এখানে মালেক বিশেষ থেকে সার্বিকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। তাই মালেকেরবক্তব্যের মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় বিধায় এর সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক নাও থাকতে পারে। আরোহ। অনুমানের সিদ্ধান্তটি সার্বিক সংশ্লেষক বিধায় এখানে নতুন তথ্য প্রকাশিত হয়। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ মালেকের বক্তব্য কোন প্রকার অনুমানকে নির্দেশ করে? ব্যা…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর