শেয়ারFacebookWhatsApp

অনুমানের সংজ্ঞা দাও।

উত্তর: কোনো জ্ঞাত বা জানা বিষয়ের উপর ভিত্তি করে অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের মানসিক প্রক্রিয়াই হলো অনুমান।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অনুমানের সংজ্ঞা দাও।

উদ্দীপক

আবহাওয়া দেখে রাহিন বললো, 'সকল শহরে বৃষ্টি হচ্ছে, আমি রাজশাহী শহরে আছি, তাই রাজশাহী শহরেও বৃষ্টি হচ্ছে।' উত্তরে তার বন্ধু তিহান বললো, 'ঢাকায় বৃষ্টি হচ্ছে, রংপুরে বৃষ্টি হচ্ছে, সিলেটে বৃষ্টি হচ্ছে। সুতরাং প্রত্যেক শহরে বৃষ্টি হচ্ছে।'

নটরডেম কলেজ · 2025

উত্তর

কোনো জ্ঞাত বা জানা বিষয়ের উপর ভিত্তি করে অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের মানসিক প্রক্রিয়াই হলো অনুমান।

উত্তর

অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি একটি মানসিক প্রক্রিয়া। জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে মানসিকভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়া হলো অনুমান। অনুমানের সম্পূর্ণ প্রক্রিয়া মানসিকভাবে সম্পন্ন হয়। তাই এটি একটি মানসিক প্রক্রিয়া। আর এটিই অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

উত্তর

উদ্দীপকে রাহিনের বক্তব্য অবরোহ অনুমানকে নির্দেশ করে। যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অপেক্ষাকৃত কম ব্যাপক অথবা সমান ব্যাপক কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। যেমন- 'সকল দার্শনিক হন বিজ্ঞ মানুষ। অতএব, কিছু বিজ্ঞ মানুষ হন দার্শনিক।' এই যুক্তির আশ্রয়বাক্যটি সার্বিক যুক্তিবাক্য। কিন্তু সিদ্ধান্তটি বিশেষ যুক্তিবাক্য। এ কারণে এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত। উদ্দীপকে বর্ণিত ঘটনায় রাহিন বলে, 'সকল শহরে বৃষ্টি হচ্ছে, আমি রাজশাহী শহরে আছি, তাই রাজশাহী শহরেও বৃষ্টি হচ্ছে।' এই যুক্তির সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে এবং আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এ রাহিনের বক্তব্যটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত।

উত্তর

উদ্দীপকে রাহিন ও তিহানের বক্তব্যে যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমানকে প্রকাশ করে। উভয় অনুমানের মধ্যকার সম্পর্ক পাঠ্যপুস্তকের আলোকে নিরূপণ করা হলো- উদ্দীপকের রাহিন একাধিক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ কারণে তার অনুমানটি অবরোহ অনুমান। কারণ এরূপ অনুমানের সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না। অবরোহ অনুমানের লক্ষ্য আকারগত সত্যতা। অন্যদিকে, তিহান বিশেষ বিশেষ আশ্রয়বাক্য থেকে সার্বিক সিদ্ধান্ত নিয়েছে। তাই তার অনুমানটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। কারণ যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। এরূপ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা অর্জন করা। অবরোহ অনুমান ও আরোহ অনুমানের সাথে বৈসাদৃশ্য থাকলেও পারস্পরিক সাদৃশ্যমূলক সম্পর্কও বিদ্যমান। কারণ অবরোহ ও আরোহ উভয় অনুমানের একটি আদর্শ এবং সেটি হলো সত্যের আদর্শ। সুতরাং, অবরোহ অনুমান ও আরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক এবং উভয়ের বেশকিছু সম্পর্কের দিক থাকলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCLogic 1st Paperনটরডেম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।