সাকিবের অনুমান অবরোহ অনুমানকে নির্দেশ করে এবং সালামের অনুমান আরোহ অনুমানকে নির্দেশ করে।
উদ্দীপকের সাকিব একটি আশ্রয়বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত টানে। এ কারণে তার অনুমানটি হলো অবরোহ অনুমান। কারণ যে অনুমানের সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হয় না, কিংবা সমব্যাপক হয় তাকে অবরোহ অনুমান বলে। যেমন- 'কোনো মানুষ নয় হিংস্র। অতএব, কোনো হিংস্র জীব নয় মানুষ।' এই উদাহরণটিতে সিদ্ধান্তটি একটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই এটি একটি অবরোহ অনুমানের উদাহরণ।
অন্যদিকে, উদ্দীপকের সালাম কতকগুলো দৃষ্টান্তের ওপর অভিজ্ঞতার ভিত্তিতে অনুমান করে। তার এই দৃষ্টান্ত আরোহ অনুমানের। কারণ যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। যেমন-'রেখা হয় মরণশীল। তনু হয় মরণশীল। হাবিবা হয় মরণশীল। অতএব, সকল মানুষ হয় মরণশীল।' এই উদাহরণটিতে বিশেষ বিশেষ মানুষের মরণশীলতার অভিজ্ঞতার ভিত্তিতে সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই উদাহরণটি আরোহ অনুমানের একটি উদাহরণ।