দৃশ্য-১ এ আমার পাঠ্য অনুমানকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
অনুমানে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি হলো অনুমান। অনুমানে জানা বিষয় থাকে। আর জানা বা জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে প্রক্রিয়ায় জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অনুমান বলে। অনুমানের ক্ষেত্রে জ্ঞাত বিষয় ভিত্তি হিসেবে কাজ করে।
তেমনি উদ্দীপকের দৃশ্য-১ ফুলের গন্ধ ও বাগান এমন উপস্থাপন করা হয়েছে। বাগানে ফুলের গন্ধ থেকে বাগানে ফুল গাছ আছে এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। তাই 'দৃশ্য-১' এর মাধ্যমে অনুমান নির্দেশিত হয়েছে। অনুমান জ্ঞানলাভের একটি পরোক্ষ প্রক্রিয়া। এটি একটি মানসিক প্রক্রিয়া। অনুমানে জ্ঞাত ও অজ্ঞাত বিষয়ের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অনুমানের মাধ্যমে একটি জানা বিষয় থেকে অজানা বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করা যায়। যুক্তিবিদ্যায় অনুমান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।