অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক প্রয়োজন কেন?
উত্তর: যথাযথ সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক প্রয়োজন। অনুমান বা যুক্তি গঠিত হয় আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের সমন্বয়ে। এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। যেমন- 'সব ফুল হয় সুন্দর। গোলাপ হয় একটি ফুল। অতএব, গোলাপ হয় সুন্দর।' এখানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। আর অনিবার্য সম্পর্ক থাকায় আশ্রয়বাক্যদ্বয় সত্য হওয়ায় সিদ্ধান্তটি সত্য হয়েছে। এ কারণেই আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকা প্রয়োজন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক প্রয়োজন কেন?
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর