দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানের সাথে সাদৃশ্যপূর্ণ।যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং তা কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হয় না তাকে অবরোহ অনুমান বলে। তবে কিছু কিছু ক্ষেত্রে সমব্যাপক হয়। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ এ লক্ষ করা যায়।দৃশ্যকল্প-১ এ বর্ণিত, 'সব কবি হয় জ্ঞানী, নজরুল হয় একজন কবি। অতএব, নজরুল হয় জ্ঞানী।' এখানে দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সমব্যাপক সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। তাই এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত। এরূপ অনুমানে আকারগত সত্যতা যাচাই করা হয়। পাশাপাশি সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক হয়ে থাকে।