শেয়ারFacebookWhatsApp

অবরোহ অনুমান কি সবসময় নিশ্চিত সত্যতা প্রকাশ করতে পারে?

উত্তর: অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। অবরোহ অনুমানের প্রধান লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। তাই অবরোহ অনুমান সবসময় আকারগতভাবে সত্য হয়। আর অবরোহ অনুমানের বস্তুগত সত্যতা আশ্রয়বাক্যের সত্যতার ওপর নির্ভর করে। যদি আশ্রয়বাক্যগুলো বস্তুগতভাবে সত্য হয় তাহলে সিদ্ধান্তটিও বস্তুগতভাবে সত্য হয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অবরোহ অনুমান কি সবসময় নিশ্চিত সত্যতা প্রকাশ করতে পারে?

উদ্দীপক

দৃশ্য-১: ফুলের গন্ধ ও বাগান দৃশ্য-২: বেশি ব্যাপক থেকে কম ব্যাপক দৃশ্য-৩: বিশিষ্ট বাক্য থেকে সার্বিক বাক্য

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

যে অবরোহ অনুমানের একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে।

উত্তর

অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। অবরোহ অনুমানের প্রধান লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। তাই অবরোহ অনুমান সবসময় আকারগতভাবে সত্য হয়। আর অবরোহ অনুমানের বস্তুগত সত্যতা আশ্রয়বাক্যের সত্যতার ওপর নির্ভর করে। যদি আশ্রয়বাক্যগুলো বস্তুগতভাবে সত্য হয় তাহলে সিদ্ধান্তটিও বস্তুগতভাবে সত্য হয়।

উত্তর

দৃশ্য-১ এ আমার পাঠ্য অনুমানকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- অনুমানে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি হলো অনুমান। অনুমানে জানা বিষয় থাকে। আর জানা বা জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে প্রক্রিয়ায় জ্ঞাত বিষয়ের ওপর ভিত্তি করে অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অনুমান বলে। অনুমানের ক্ষেত্রে জ্ঞাত বিষয় ভিত্তি হিসেবে কাজ করে। তেমনি উদ্দীপকের দৃশ্য-১ ফুলের গন্ধ ও বাগান এমন উপস্থাপন করা হয়েছে। বাগানে ফুলের গন্ধ থেকে বাগানে ফুল গাছ আছে এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। তাই 'দৃশ্য-১' এর মাধ্যমে অনুমান নির্দেশিত হয়েছে। অনুমান জ্ঞানলাভের একটি পরোক্ষ প্রক্রিয়া। এটি একটি মানসিক প্রক্রিয়া। অনুমানে জ্ঞাত ও অজ্ঞাত বিষয়ের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অনুমানের মাধ্যমে একটি জানা বিষয় থেকে অজানা বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করা যায়। যুক্তিবিদ্যায় অনুমান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

উত্তর

উদ্দীপকে দৃশ্য-২ দ্বারা অবরোহ অনুমান আর দৃশ্য-৩ দ্বারা। আরোহ অনুমান নির্দেশ করে। এই দুই প্রকার অনুমানের মধ্যে পার্থক্য রয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো- যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিতভাবে অনুমিত হয় এবং সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক বা সমব্যাপক হয় তাকে অবরোহ অনুমান বলে। উদ্দীপকের দৃশ্য-২ এ বেশি ব্যাপক থেকে কম ব্যাপক এমন উপস্থাপন করা হয়েছে। আর অবরোহ অনুমানে সাধারণত বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে গমন করা হয়। তাই দৃশ্য-২ এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অপরপক্ষে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। উদ্দীপকের দৃশ্য-৩ এ বিশিষ্ট বাক্য থেকে সার্বিক বাক্য' এমনটি উপস্থাপন করা হয়েছে। আর আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। তাই 'দৃশ্য-৩' এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে।
HSCLogic 1st Paperঢাকা সিটি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

অবরোহ অনুমান কি সবসময় নিশ্চিত সত্যতা প্রকাশ করতে পারে? | Prosthuti