অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন?
উত্তর: যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বােেক্যর ওপর ভিত্তি করে অনিবার্যভাবে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক অথবা সমান ব্যাপক একটি নতুন সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এটি মূলত সার্বিক থেকে বিশেষে গমন প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় একটি সাধারণ নিয়ম হলো, এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারবে না। তাই অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য হতে কম ব্যাপক হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন?
উত্তর