শেয়ারFacebookWhatsApp

অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কেন?

উত্তর: যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমান ব্যাপক 'কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ 'অনুমানের আশ্রয়বাক্য সার্বিক যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত বিশেষ যুক্তিবাক্য হওয়ায় সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কেন?

উদ্দীপক

যুক্তি-১: "সকল দেশি ফল হয় পুস্টিকর। আম হয় একটি দেশি ফল। সুতরাং আম হয় পুস্টিকর ফল।" যুক্তি-২: "পদ্ম ফুল হয় সুন্দর। পলাশ ফুল হয় সুন্দর। বেলী ফুল হয় সুন্দর। বকুল ফুল হয় সুন্দর। সুতরাং সকল ফুল হয় সুন্দর।"

Dhaka · 2025

উত্তর

যে অবরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।

উত্তর

যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমান ব্যাপক 'কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ 'অনুমানের আশ্রয়বাক্য সার্বিক যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত বিশেষ যুক্তিবাক্য হওয়ায় সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হয়।

উত্তর

উদ্দীপক যুক্তি-২ এ আরোহ অনুমানকে প্রকাশ করেছে। কেননা এ দৃষ্টান্তে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। আমরা জানি, যে অনুমানে সিদ্ধান্তটি সবসময়ই আশ্রয়বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটি দৃষ্টান্ত সংগ্রহ করি এবং বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম অর্থাৎ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করি। এ অনুমানের আশ্রয়বাক্যগুলো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে পেয়ে থাকি। যেমন- উদ্দীপকে পদ্ম ফুল হয় সুন্দর। পলাশ ফুল হয় সুন্দর। বেলী ফুল হয় সুন্দর। বকুল ফুল হয় সুন্দর। এ আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। যাদের ওপর নির্ভর করেই আমরা সিদ্ধান্ত নিতে পারি- "সকল ফুল হয় সুন্দর।” আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। আরোহমূলক লম্ফ হলো বিশেষ থেকে সার্বিকে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে গমন করা। তাই বলা যায়, যুক্তি-২ এ আরোহ অনুমান নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে যুক্তি-১ ও যুক্তি-২ এ উল্লিখিত দুটি অনুমান হলো যথাক্রমে অবরোহ অনুমান ও আরোহ অনুমান। এ দুই ধরনের অনুমানের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-১. অবরোহ অনুমানে সার্বিক থেকে বিশেষ বাক্যে পদার্পণ করা হয়। কিন্তু আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। ২. অবরোহ অনুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠায় অনুমানের গতি নিম্নমুখী। কিন্তু আরোহ অনুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠায় গতি ঊর্ধ্বমুখী। ৩. অবরোহ অনুমানে আকারগত সত্যতার দিকে লক্ষ রাখা হয়। কিন্তু আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতার দিকে লক্ষ রাখা হয়। ৪. অবরোহ অনুমানের সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত অনুমিত হয় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে। ৫. অবরোহ অনুমানের যুক্তি হয় বৈধ হবে, না হয় অবৈধ হবে। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত মূলত সম্ভাব্য হয়। ৬. অবরোহ অনুমানের ক্ষেত্রে কখনো কখনো একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় আবার একাধিক আশ্রয়বাক্য থেকেও সিদ্ধান্ত অনুমিত হয়; কিন্তু আরোহ অনুমানে সবসময় একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। ৭. অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো কখনো বিশেষ যুক্তিবাক্য হয়; কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই সার্বিক যুক্তিবাক্য হয়। পরিশেষে উদ্দীপকের যুক্তি-১ ও যুক্তি-২ পর্যালোচনা করে দেখা যায়, একটি অবরোহ অনুমান এবং অন্যটি আরোহ অনুমান। এরা ভিন্নধর্মী অনুমান হওয়ায় এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্থক্য পরিলক্ষিত হয়।
HSCLogic 1st PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।