উদ্দীপকে চিত্র-ক এ অবরোহ অনুমানকে প্রকাশ করেছে।
যে অনুমানের সিদ্ধান্তটি কোনোক্রমেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে আমরা সার্বিক ধারণা থেকে বিশেষ ধারণার দিকে বা কম ব্যাপক ধারণার দিকে অগ্রসর হই। অর্থাৎ অনুমানের গতি এখানে নিম্নমুখী। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি কোনো আশ্রয়বাক্যের সাথে সমান ব্যাপক আবার কোনো আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক তবে কোনোক্ষেত্রেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক নয়।
উদাহরণ :
সকল মানুষ হয় মরণশীল
তুহিন হয় একজন মানুষ
অতএব, তুহিন হয় মরণশীল।
উপরের উদাহরণ অনুসারে, 'সকল মানুষ হয় মরণশীল' এবং 'তুহিন হয় একজন মানুষ'- এ দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে 'তুহিন হয় মরণশীল'-এ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যেহেতু এ উদাহরণে একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে, তাই এ উদাহরণ দ্বারা মাধ্যম অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে।