শেয়ারFacebookWhatsApp

অনুমান প্রধানত কত প্রকার ?

উত্তর: অনুমান প্রধানত দুই প্রকার।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

অনুমান প্রধানত কত প্রকার ?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বাবা বাসায় প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট সোনামনি ডেইজি দৌড়ে এসে হাজির। সে বললো, আমার জন্য কী এনেছ বাবা? উত্তরে বাবা বললো, সবার জন্যই এনেছি। ডেইজি আবার বললো, যেহেতু সবার জন্যই এনেছ তাহলে আমারটা অবশ্যই আছে। দৃশ্যকল্প-২: টেলিভিশন বিজ্ঞাপনে বলা হচ্ছে, “আব্বুর জন্য ইকোনো, আম্মুর জন্য ইকোনো, ভাইয়ের জন্য ইকোনো, সব্বাইর জন্য ইকোনো”।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

অনুমান প্রধানত দুই প্রকার।

উত্তর

অবরোহ অনুমান আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে । যে অনুমানে এক বা একাধিক আশ্ৰয়বাক্য থেকে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা আশ্রয়বাক্যের সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অবরোহ অনুমানে যখন আশ্রয়বাক্য থেকে যুক্তির নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন যুক্তি বৈধ হয় । এই প্রকার অনুমানে আশ্রয়বাক্যের বাস্তবতা পরীক্ষা করা হয় না। এই অনুমানে যুক্তির আকারগত দিককে প্রাধান্য দেওয়া হয়। তাই অবরোহ অনুমান আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে ।

উত্তর

দৃশ্যকল্প-২ এ যুক্তিবিদ্যার আরোহ অনুমানের দিকটি ফুটে উঠেছে। আরোহ অনুমানে সাধারণত বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। এখানে প্রথমে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এরপর বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই বলা যায়, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। যেমন— কামাল, হাসান, তুহিন প্রভৃতি বিশেষ বিশেষ মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে যখন সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন সেটি হয় আরোহ অনুমান । উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে সকলের সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। কেননা এখানে আব্বু, আম্মু, ভাই- এর কথা বলে সকলের সম্পর্কে বক্তব্য প্রদান করা হয়েছে। তাই দৃশ্যকল্প- ২ এ আরোহ অনুমানের বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ অবরোহ অনুমান এবং দৃশ্যকল্প-২ আরোহ অনুমানকে ইঙ্গিত করে । দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানকে ইঙ্গিত করে। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক অথবা সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে । এখানে সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক হতে পারে কিন্তু কোনোভাবেই সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারেনা। দৃশ্যকল্প-১-এ বাবা সবার জন্য কিছু এনেছে। আর সবার জন্য যেহেতু বাবা এনেছেন, তাই ডেইজি নিজেরটি সম্পর্কে নিশ্চিত হয়েছে। অর্থাৎ এখানে সমগ্র থেকে বিশেষ একজনের দিকে নির্দেশ করা হয়েছে তাই দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানকে ইঙ্গিত করেছে। অপরপক্ষে দৃশ্যকল্প-২ আরোহ অনুমানকে ইঙ্গিত করেছে। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে । এখানে কিছু বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ থেকে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। দৃশ্যকল্প-২ এ দেখা যাচ্ছে যে, আব্বু, আম্মু ও ভাইয়ের কথা বলে সকলের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে কয়েকটি বিশেষ ব্যক্তির কথা বলে সকলের সম্পর্কে মত ব্যক্ত করা হয়েছে। বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়েছে । তাই দৃশ্যকল্প-২ আরোহ অনুমানকে ইঙ্গিত করে । অবরোহ ও আরোহ অনুমান বিভিন্ন দিক থেকে ভিন্ন। অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হলেও আরোহ অনুমানে সব সময় একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। আরোহ অনুমান সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হলেও অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। অবরোহ অনুমানে আকারগত সত্যতাকে প্রাধান্য দেওয়া হলেও আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে প্রাধান্য দেওয়া হয় ।
HSCLogic 1st Paperবিএএফ শাহীন কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।