'অনুমান জ্ঞান লাভে সহায়ক' - ব্যাখ্যা কর।
উত্তর: উৎসের দিক থেকে সাধারণত জ্ঞানকে প্রত্যক্ষ ও পরোক্ষ- এ দুই ভাগে ভাগ করা হয়। প্রত্যক্ষলব্ধ জ্ঞান হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান এবং এ জ্ঞান বর্তমানকে নিয়ে জড়িত। মানুষ কেবল বর্তমান সংক্রান্ত জ্ঞান নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না বরং সে চায় অতীত ও ভবিষ্যৎকে জানতে। কিন্তু এ অতীত ও ভবিষ্যতের জ্ঞান হচ্ছে পরোক্ষ জ্ঞান। জ্ঞানের প্রসারতা বাড়ানোর জন্য আমাদেরকে পরোক্ষ জ্ঞানের ওপর নির্ভর করতে হয়। আর এ পরোক্ষ জ্ঞানই হচ্ছে অনুমান। মূলত অনুমানলব্ধ সিদ্ধান্তই আমাদের জ্ঞানের প্রসারতা বাড়িয়ে জ্ঞানভান্ডারকে পরিপূর্ণ করে তোলে। তাই অনুমান জ্ঞান লাভে সহায়ক।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'অনুমান জ্ঞান লাভে সহায়ক' - ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর