অনুমানের প্রকারভেদের আলোকে যুক্তি-১ এর দ্বারা অবরোহ অনুমান এবং যুক্তি-২ এর দ্বারা আরোহ অনুমান নির্দেশিত হয়েছে।নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-
যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে।। উদ্দীপকের যুক্তি-১ এ সকল মানুষ হয় মরণশীল এবং তুহীন হয়। একজন মানুষ এই দুটি আশ্রয়বাক্য থেকে তুহীন হয় মরণশীল এ সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যেহেতু এখানে একাধিক আশ্রয়বাক্যের অবিার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে, তাই যুক্তি-১ এর দ্বারা অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। অবরোহ অনুমানেআশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত সাধারণত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কিন্তু কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না। আর অবরোহ অনুমানের লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অপরপক্ষে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে।
উদ্দীপকের যুক্তি-২ এ কমল, তারেক, ভাবনা প্রভৃতি বিশেষ বিশেষ মানুষের মরণশীলতার অভিজ্ঞতার ভিত্তিতে সকল মানুষ হয় মরণশীল এ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই যুক্তি-২ এর দ্বারা আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আরোেহ অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে সবসময় অনিবার্য সম্পর্ক নাও থাকতে পারে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় এর আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠা করা।