উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে আরোহ অনুমান প্রতিফলিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটি হলো আরোহ অনুমান। এই প্রকার অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। তাই বলা যায়, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাকে আরোহ অনুমান বলে। তেমনি উদ্দীপকের 'দৃশ্যকল্প-১ এ বঙ্গোপসাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর প্রভৃতি বিশেষ বিশেষ সাগরের পানির লবণাক্ততা পর্যবেক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে সকল সাগরের পানি হয় লবণাক্ত এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় বিধায় এর সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক নাও থাকতে পারে। তাই বলা যায় যে,উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মাধ্যমে আরোহ অনুমানের প্রতিফলিত হয়েছে।