দৃষ্টান্ত -১ এ আরোহ অনুমানকে ও দৃষ্টান্ত -২ অবরোহ অনুমানকে প্রকাশ করে । উভয় অনুমানের মধ্যে সম্পর্ক রয়েছে নিচে আরোহ ও অবরোহ অনুমানের মধ্যকার সম্পর্ক পাঠ্যপুস্তকের আলোকে নিরূপণ করা হলো— - যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয় , তাকে আরোহ অনুমান বলে । আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই বেশি ব্যাপক হয় । দৃষ্টান্ত -১ এ আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যগুলোর তুলনায় বেশি ব্যাপক । এজন্য এটি আরোহ অনুমানের দৃষ্টান্ত । অন্যদিকে , যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না , তাকে অবরোহ অনুমান বলে । দৃষ্টান্ত -২ এ অবরোহ অনুমানের সিদ্ধান্ত ' প্লেটো হয় সৎ ' একটি বিশেষ যুক্তিবাক্য । যা ' সকল দার্শনিক হয় সৎ আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক । এছাড়াও অবরোহ অনুমানে আকারগত সত্যতা পরিলক্ষিত হয় , কিন্তু আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা পরিলক্ষিত হয়ে থাকে । দৃষ্টান্ত -১ ও দৃষ্টান্ত -২ এর সাথে উল্লেখিত বৈসাদৃশ্য মূলক সম্পর্ক থাকলেও পারস্পরিক সাদৃশ্যমূলক সম্পর্কও বিদ্যমান । কারণ অবরোহ ও আরোহ উভয় প্রকার অনুমান একই আদর্শ নিয়ে পরিচালিত হয় । উভয় প্রকর অনুমানের একটি আদর্শ এবং সেটি হলো সত্যের আদর্শ । সুতরাং , অবরোহ অনুমান ও আরোহ অনুমানের মধ্যে সম্পর্ক রয়েছে।